আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন বিএনপির সমর্থক কে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

মামলার বাদী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) এম. এ. হান্নানের নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক।

বিজ্ঞাপন

‎জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান সমর্থিত নেতাকর্মীরা উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানসহ অন্তত ১৫-২০ জন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎মামলায় আসামী করা হয় ওই এলাকার কালু মেম্বার(৫৫), ইসমাইল (৫০), মো. সোহেল (২৮), মো. রাসেল মিজি (২৭) ও রাইসুল আখন (২২)সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।

‎এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খাজুরিয়া এলাকায় সংঘটিত হামলার ঘটনায় মঞ্জিল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন