চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সংঘর্ষে কলেজছাত্রী সুমাইয়া জান্নাতের (১৯) মর্মান্তিক মৃত্যুতে বাঁশখালীর পুইছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনার বাসিন্দা মাওলানা আরিফ হাবিবীর মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ-এর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নানার বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন সুমাইয়া। লোহাগাড়া এলাকায় দুই বাসের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
সুমাইয়ার মৃত্যুতে তাঁর বাবা-মা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকাবাসী জানান, সুমাইয়া ছিলেন ভদ্র, মেধাবী ও বিনয়ী স্বভাবের একজন শিক্ষার্থী। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

