ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ বহিষ্কার ৪

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ বহিষ্কার ৪

কক্সবাজারের উখিয়ায় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব লুৎফর রহমান মানিকসহ ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ১৩ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা প্রতিবাদ করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। ওই প্রশ্নে ৩ ঘণ্টা পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্রসচিবসহ ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেন।

পরে নুরুল আলমকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুপারের দায়িত্বে পরিবর্তন করে মোহাম্মদ হারুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়। এনে একেএনসি বিদ্যালয়ের সিনিয়র

উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, পরীক্ষা হয়ে যাওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়া যায়নি। তবে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করছি, যাতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...