জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ আইনজীবী ও কারা কারানির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেছেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা এ রাষ্ট্রে আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্রের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বর্তমানে রাষ্ট্র ও বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সোমবার চট্টগ্রামের পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুরআনে হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম. জি কিবররিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সোলাইমান মঞ্জু, সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহিদুল্লাহ বাবুল, প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান, উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো. আলী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. মাসুদুল আলম, বিএনপি নেতা ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. ফোরকান, বায়েজিদ থানা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল, রবি চৌধুরী, ফিরোজ খান, মোর্শেদ আলম, খোরশেদ আলম, মো. মঞ্জু, মো. রাশেদ, কাইয়ুম মেম্বার, আবু তাহের, মো. আলমগীর, একরাম হোসেন, মো. মানিক, জাকির হোসেন, মো. সেলিম, মো. ইব্রাহীম, মো. নাসির, মো. মঈনু, ইয়াছিন মিয়া, মো. দেলোয়ার, মো. সাইফুদ্দীন, বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, লাকী আকতার, হোসনে আরা, খুরশীদা আকতার, কৃষকদল নেতা কামাল উদ্দিন, শ্রমিক দলনেতা এনাম, যুবদল নেতা রাজ্জাক, ছাত্রদল নেতা মিজান, রিজভী, জামশেদ, সাকিব, মিরাজসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

