রাউজানে পুলিশের দুর্ধর্ষ এক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দিলদার হোসেন (৩৭) নামে ‘ডাকাত আলম ও আজিজ বস’ গ্রুপের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১টি দোনলা বন্দুক, ১টি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড সীসা কার্তুজ, ৪টি রামদা, ২টি বটি ও ২টি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়েছে।
এই নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রায়হান ও আলমের বাহিনীর সদস্যদের একের পর এক গ্রেপ্তারের ফলে পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে। তখন রায়হান গ্রুপের বিপক্ষীয় ডাকাত আলম- আজিজ বস গ্রুপ এলাকায় অপতৎরতা শুরু করে। এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে।
তিনি আরও বলেন, সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর চক্রের সদস্যরা জনৈক আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়ুয়াপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী জানে আলম ওরফে ডাকাত আলম, মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস, দিলদার হোসেন, মো. রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন এবং মো. বাঁচা অবস্থান করছিল। অভিযানের সময় তারা পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোঁড়লে ১২ জন পুলিশ আহত হন।
তবে দিলদার হোসেন নামে চক্রের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় এসআই (নিরস্ত্র) জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ জন পুলিশ সদস্য আহত হন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

