কুমিল্লার লালমাই উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে । এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তালিকায় একই পরিবারের একাধিক সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উত্থাপন করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। ওই প্রক্রিয়ায় সুপারভাইজার পদে ৮০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেন। গত বৃহস্পতিবার নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তবে অভিযোগের বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, চূড়ান্ত তালিকায় কোনো ত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

