চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল লীগের খেলা। শুক্রবার বিকেলে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফকিরাপুল ইয়ং মেনস ক্লাব এবং ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় লীগের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।

চাঁদপুর ভেন্যুতে এই প্রথম কোন জাতীয় ফুটবল লিগ শুরু হয়েছে। প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ হবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

আয়োজকরা জানিয়েছে , জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা।

চাঁদপুর ভেন্যুতে প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ হবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

উদ্বোধনী পর্বে চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন