নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক স্থান থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঝুলন্ত অবস্থায় আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে আতিকুল ইসলাম (১৯) নামে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক। মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালে তার বাড়ির সংলগ্ন আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

অপর দিকে আতিকুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, সকালে পৃথক স্থান থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন