দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির পূর্ববর্তী আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পৃথকভাবে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘোষিত উপজেলা বিএনপির কমিটিতে জসীমউদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, নজরুল ইসলাম সরকার, মজিবুর রহমান সিকদার, আবদুর রউফ, শাহজাহান কবির, আবদুর রহমান, ইউসুফ মিয়া, বিল্লাল হোসেন, হাজী মোধ শহীদুল্লাহ, এবিএম আবুল বাসার, মহসিন সরকার, মোহাম্মদ আলী, আবদুল কাইয়ুম সরকার, ছগির আহম্মেদ, ইব্রাহীম দিওন।

অন্যদিকে, দেবিদ্বার পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে শাহজাহান মোল্লাকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন ভুলু পাঠানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আব্দুর রহিম, বশির আহম্মেদ, মিজানুর রহমান মাস্টার, মো. মনির, মো. আসাদুজ্জামান পাঠান, মো. জসীম, মোস্তফা কামাল, এবিএম আবুল বাশার, মহসিন সরকার, মোহাম্মদ আলী।

নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী হবে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এসব নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন