চট্টগ্রাম মহানগরীর দি কপার চিমনি চাইনিজ রেস্টুরেন্টে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য রাখেন ছওয়াব ফাউন্ডেশনের প্রধাব নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আফতাবুজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের ঐতিহ্যবাহী বায়তুস শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটিএন বাংলা চ্যানেলের ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. মুহাম্মদ এনায়েত উল্যা পাটোয়ারী, প্রফেসর ড. আমীর মোহাম্মদ নাসরুল্লাহ, প্রফেসর ড. শাফী উদ্দিন মাদানী, ড. কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত না থাকায় যাকাত সংগ্রহ ও সুষম বণ্টনে ছওয়াব ফাউন্ডেশন বিকল্প হিসেবে ভূমিকা পালন করছে। দেশের বেকারত্ব ও দারিদ্র বিমোচনে ছওয়াব ফাউন্ডেশন যেসকল প্রোগ্রাম নিয়ে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অধ্যাপক আ ন ম রশীদ আহমদ যাকাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যথাযথ উপায়ে যাকাত প্রদান করে সম্পদ জমা করা ইসলামের বিধান। ধনীদের যাকাত লব্ধ সম্পদে রয়েছে দরিদ্রের আল্লাহ প্রদত্ত অধিকার, এটি কোনো অনুগ্রহ নয়।
মুখ্য আলোচক হিসেবে প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের বলেন, যেহেতু সরকারিভাবে যথাযথভাবে যাকাত আদায় এবং বণ্টনে ছওয়াব ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ছওয়াব ফাউন্ডেশন যাকাতের অর্থ বণ্টনে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য ড. এনায়েত উল্যা পাটোয়ারী তার বক্তব্যে ছওয়াব ফাউন্ডেশনের উন্নয়নধর্মী কাজের ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার জনাব রকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

