চট্টগ্রাম আদালত চত্বর থেকে এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার দুপুরে আদালত ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, রাজিয়া বেগম (২২) নামের ওই নারীকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে আদালত চত্বরে থাকা লোকজন এগিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানালে মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

