ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সেপটিক ট্যাংকে মিলল মুনতাহা তসলিমা (৮) নামের নিখোঁজ শিশুর লাশ।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাইক্ষংদিয়া গ্রামে এ লাশের সন্ধান মিলে।

বিজ্ঞাপন

নিহত মুনতাহা উক্ত এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার পর থেকে শিশুকন্যা মুনতাহার সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি এক পর্যায়ে প্রতিবেশী এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বসতঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতরে নিখোঁজ শিশুকন্যার নিথর দেহের সন্ধান মেলে। স্বজনেরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, নিহত শিশু কন্যা খেলারছলে ঢাকনা-বিহীন অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পরে সংবাদ পেয়ে রাতে ঈদগাঁও থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি-পূর্বক নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাশ দাফন করা হয় বলে জানান ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন