মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত অভিযোগে এক দালালকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক দালাল হলো টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার লাল মোহাম্মদের ছেলে নেজাম উদ্দিন (২০)।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন ওসি। এদের মধ্যে পাঁচজন শিশু, ১১ জন নারী ও দুইজন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় কিছু লোককে দালাল চক্রের সদস্যরা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করেছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জন পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়।

আটক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন