আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের রামু থানা পুলিশ পৃথক অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজের পূর্ব পাশে উখিয়া-সংযোগ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তি নুরুল আমিন (৪০), পিতা—মৃত সুরুত আলম, টেকনাফ উপজেলার, হোয়াইক্যং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড়ের বাসিন্দা বলে জানা যায়।

এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন