লোহাগাড়ায় ট্রাক চাপায় নিহত ৩

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

লোহাগাড়ায় ট্রাক চাপায় নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের দু’ভাইসহ তিনজন নিহত হয়েছে। নিহত জহির উদ্দীন (৩৪), তার ভাই মো. হুমায়ন (৩৮) ও তাদের মামা মনির আহম্মদ (৩৮)।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড়া এলাকায় ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জহির উদ্দীন ও মো. হুমায়ন সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার মৌলভী পাড়ার সিদ্দিক আহম্মদের পুত্র। অপরজন তাদের মামা মনির আহম্মদ একই উপজেলার করিয়ানগর এলাকার আব্দুল ছাত্তার পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বাইক একটি সিএনজিকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে কক্সবাজার মুখী ট্রাকের নিচে পড়ে যায়। ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...