ক্ষতিগ্রস্ত শিল্পের ঋণের কিস্তি মওকুফের দাবি চট্টগ্রাম চেম্বারের

ক্ষতিগ্রস্ত শিল্পের ঋণের কিস্তি মওকুফের দাবি চট্টগ্রাম চেম্বারের

গ্যাস ও বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়া শিল্পকারখানার ব্যাংকঋণের সুদ মওকুফসহ অন্তত তিন মাসের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিজ্ঞাপন

রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে রপ্তানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাকি কারখানাগুলোর উৎপাদনও অর্ধেকে নেমেছে।

চেম্বার বলছে, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের কারণে দেশের প্রায় সব কারখানার উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্যের রপ্তানি ও বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, ব্যাংক সুদ, ইউটিলিটি বিলসহ নিয়মিত খরচ চালিয়ে সম্ভব হচ্ছে না। ফলে ব্যাংকঋণ সময়মত পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধের জন্য অন্তত তিন মাস সময় দেওয়া হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।

চট্টগ্রাম চেম্বারের মতে, এ ধরনের উদ্যোগ শিল্পখাতকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগের বার্তা দেবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন