চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেছেন, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন ছড়িয়ে দিতে দেইনি। এখন নির্বাপনের কাজ চলছে।

অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন