আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার বিতরণ

কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে উপহার সামগ্রী বিতরণ করে দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি । ঈদ উপহার প্যাকেজে এক লিটার সয়াবিন তেল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি পেঁয়াজ, ১ কৌটা কনডেন্স মিল্ক, ১টি নারিকেল বিভিন্ন প্রকারের সেমাই এবং কিচমিচ দেওয়া হয়েছে। 

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি জহিরুল ইসলাম মারুফ ও মোহাম্মদ শাহজালাল, সহ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক মো. নেসার উদ্দিন, নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও এম এম শাহিদ সরোয়ার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন