বিয়ের কেনাকাটায় বাবা-মা বাজারে, গলায় ওড়না পেঁচিয়ে মেয়ের মৃত্যু

বিয়ের কেনাকাটায় বাবা-মা বাজারে, গলায় ওড়না পেঁচিয়ে মেয়ের মৃত্যু
ঘরের বাইরে স্থানীয়দের ভিড়

বিয়ের পিঁড়িতে বসার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন মারিয়া আক্তার (১৮) নামে এক তরুণী। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য করা হয়েছিল।

বিজ্ঞাপন

পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মারিয়া। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আউগানখিল গ্রামের ব্যাপারীবাড়িতে। মারিয়া ওই বাড়ির মনির হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মারিয়ার বিয়ের কেনাকাটা করার জন্য তার বাবা-মা রামগঞ্জের সোনাপুর বাজারে যান। এ সময় ফাঁকা ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মারিয়া। এলাকাবাসীর ধারণা, প্রেমঘটিত কোনো কারণে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মারিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো সম্পর্কের কথা জানতেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, কী কারণে মারিয়া আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন