ফেনীতে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ফেনীতে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ফেনীর দাগনভূঞায় মোবারক আলী সজল নামে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, ৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়ণপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান তানিম জানান, বাড়ি ফেরার পর সজলকে মোবাইল ফোনে ডেকে নেন প্রতিবেশী রিয়াদ হোসেন। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে গেলে তাকে মারধর করেন একই এলাকার এমাম, সাগর ও আবদুল হামিদ। এতে পুরো শরীর থেঁতলে গেলে মৃত ভেবে ফেলে যান তারা।

এরপর সজলকে ফেনী জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে তিনি মারা যান।

এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা করেছেন নিহতের মা জোছনা বেগম। পরে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থেকে প্রধান আসামি এমামকে গ্রেফতার করেছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন