আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিহত মহসিনের মেয়েকে সাড়ে ৮ লাখ টাকা অনুদান সাঈদ আল নোমানের

চট্টগ্রাম ব্যুরো

নিহত মহসিনের মেয়েকে সাড়ে ৮ লাখ টাকা অনুদান সাঈদ আল নোমানের

ইসরাইল-ইরান যুদ্ধের সময় বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারকে সাড়ে আট লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শুক্রবার নিহত মহসিনের একমাত্র মেয়েকে তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাঈদ আল নোমান তার ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়া উচ্চশিক্ষা নিশ্চিত করতে অফার লেটারের মাধ্যমে অবশিষ্ট আট লাখ টাকা প্রদানের ব্যবস্থা করেন সাঈদ আল নোমান।

বিজ্ঞাপন

সাঈদ আল নোমান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিহত আবুল মহসীনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ যেন থেমে না যায়—সেই লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ আফসার, মোঃ আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর, মোহাম্মদ শফিক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...