কক্সবাজারে ঘুরতে গিয়ে আড়াই মাস ধরে নিখোঁজ প্রকৌশলী জুয়েল

কক্সবাজারে ঘুরতে গিয়ে আড়াই মাস ধরে নিখোঁজ প্রকৌশলী জুয়েল

পর্যটন শহর কক্সবাজারে ঘুরতে গিয়ে আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন ব্রাক্ষণবাড়িয়ার এক প্রকৌশলী। জুয়েল রানা নামের ওই ব্যক্তি গত ২৬ এপ্রিল গ্রামের বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তার দুইদিন পর ২৮ এপ্রিল সর্বশেষ তার লোকেশন পাওয়া যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার সমুদ্র সৈকতে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ এই প্রকৌশলী ব্রাক্ষণমবাড়িয়ার বানজারামপুর উপজেলার মিরপুর এলাকার মো. ওসমান গণির ছেলে। তিনি রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকতেন।

বিজ্ঞাপন

নিখোঁজ জুয়েল রানার বড় ভাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (হিসাব) মো. খাইরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা তিন ভাই ও এক বোনের জুয়েল রানা সবার ছোট। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকতেন।

খাইরুল হাসানের মতে, গেল রমজানের ঈদের ছুটিতে মা জাহানারা বেগম যশোরে তার বাসায় বেড়াতে যান। ওই সময় ছোট ভাই জুয়েল রানা একাই গ্রামের বাড়িতে ছিলেন। তিনি গত ২৬ এপ্রিল একা কক্সবাজারের উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে বের হন।

তিনি দাবি করেন, বাড়ি থেকে বের হওয়ার পর গত ২৮ এপ্রিল সর্বশেষ জুয়েল রানার মোবাইল লোকেশন পাওয়া যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায়। তারপর থেকে তার মোবাইলটি সুইচ অফ রয়েছে এবং তিনি বাড়িতেও ফিরে আসেননি। তার ভাইয়ের সাথে কী হয়েছে তা নিয়েও তিনি কিছুই বুঝতে পারছেন না।

মো. খাইরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে জুয়েল রানার অনেক খোঁজ করা হয়েছে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। তারা এখন ভাইকে খুঁজতে কক্সবাজার এসেছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) কক্সবাজার থানায় সাধারণ ডাইরি (জিডি) করবেন।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার জুয়েল রানার সন্ধান পেয়ে থাকলে ০১৭৩৩৩৪৭৩১৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বড় ভাই খাইরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন