অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

উপজেলা প্রতিনিধি, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুলগাজীর আনোয়ারের পিএইচডি অর্জন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি বিশ্ববিদ্যালয়ের সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ফেনীর কৃতী সন্তান ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তার গবেষণার বিষয় ছিল ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’।

তিনি অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপের আওতায় এই উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

ড. আনোয়ার হোসেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঘনিয়া মোড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আমিনুল ইসলাম (জাহেদ) ও রেখা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং অসাধারণ ফলাফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের আওতায় তিনি University of Technology Sydney থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেন।

ড. আনোয়ার হোসেনের এই সাফল্য ফেনীসহ দেশের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন