ফরিদগঞ্জে পুকুর খনন করার সময় মিললো রাইফেল

ফরিদগঞ্জে পুকুর খনন করার সময় মিললো রাইফেল

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুর খনন করার সময় মিলল একটি আগ্নেয়াস্ত্র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

গতকাল দুপুরে চরবড়ালী গ্রামে শচীন্দ্র চন্দ্র দেবনাথ মাস্টারের বাড়ির পুকুর খনন করার সময় অস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল বলে নিশ্চিত হওয়া গেছে।

শচীন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, আমি মাটি কাটার শ্রমিক দিয়ে পুকুর থেকে মাটি উত্তোলন করার সময় দুপুরে শ্রমিকরা অস্ত্রটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি নিজেই থানায় খবর দিলে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল মডেলের। তবে অস্ত্রটির শুধু লোহার অংশ রয়েছে। কাঠের বাটের অংশটি নেই। ধারণা করা হয়েছে অনেক পুরনো অস্ত্রটি। আইনানুগ প্রক্রিয়া শেষে অস্ত্রটি পরীক্ষা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন