রাঙামাটির কাউখালীতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার ভোরে উপজেলার হাজাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় গোলাবারুদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসীরা। পরে এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন সেনা সদস্যরা।
সেনা কর্মকর্তারা জানান, কিছুসংখ্যক পাহাড়ি নারী দিয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চালায় ইউপিডিএফ। একই সঙ্গে উদ্ধার করা গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে সবকিছু মোকাবিলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

