চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আলীফ ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের দ্বিতীয় ছেলে।
এর আগে, ১৫ জুলাই ঘরের সামনে থাকা একটি পেয়ারাগাছে উঠে ফল পাড়ার সময় বিদ্যুতায়িত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম।
স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, ঘরের সামনে থাকা পেয়ারাগাছ থেকে ফল পাড়ার সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে আলীফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
রোববার সকাল ১০টায় আলীফের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

