যান্ত্রিক ত্রুটি

২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এসেছে। ফ্লাইটটিতে মোট ২৮৭ জন যাত্রী ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

এর আগে সকাল সোয়া ৭টায় ফ্লাইট বিজি-১৪৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে এবং ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পুনরায় রওনা দেয়। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ অবস্থায় পাইলট সতর্কতা অবলম্বন করে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরিয়ে আনেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে এটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন