সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের ১নং ওয়ার্ডে বজ্রপাতে ছলিমউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ছলিমউদ্দিন ওই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে ছলিমউদ্দিন মাঠে গরু আনতে যান। এসময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...