লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা নুরুল করিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে উপজেলার চরলরেন্স গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করিম একই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো বলেন, রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে করিমকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, করিম গ্রেফতার হওয়ায় কড়ইতলা বাজার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় লোকজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন