সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা। ফলে এই হাসপাতালে প্রতিদিন রোগীদের ভিড় জমলেও ডাক্তার ও ওষুধ সংকটে চিকিৎসাসেবাবঞ্চিত হচ্ছেন ।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে-কলমে ১১৯টি কর্মকর্তা ও কর্মচারীর পদ থাকলেও শূন্য রয়েছে ৩০টি । অর্থাৎ মাঠপর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থার প্রায় এক-চতুর্থাংশ পদেই নেই জনবল। এর মধ্যে পরিবার পরিকল্পনা সহকারীর ৬৪টি পদের ২২টিই খালি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে ৫৫টি স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে কর্মরত আছেন ৪৭ জন, শূন্য রয়েছে আটটি। আর ৬৪টি পরিবার পরিকল্পনা সহকারী পদের বিপরীতে কর্মরত ৪২ জন, শূন্য ২২টি। দুই শাখা মিলিয়ে অনুমোদিত ১১৯ পদের ৩০টি খালি। সবচেয়ে বেশি ঘাটতি পরিবার পরিকল্পনা সহকারী পদে প্রায় ৩৪ শতাংশ। শুধু অনুমোদিত ও কর্মরত জনবলের হিসেবেই ঘাটতি শেষ নয়। কর্মরতদের অনেকেই সংযুক্তিতে অন্যত্র দায়িত্ব পালন করায় কোনো কোনো এলাকায় কার্যকর জনবল আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নির্ধারিত এলাকার দায়িত্ব ও কর্মরত অন্য সহকারীদের ওপর অতিরিক্ত পড়ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সীতাকুণ্ডে রয়েছে ২৩টি কমিউনিটি ক্লিনিক। প্রতিটি ক্লিনিকে একজন করে সিএইচসিপি থাকার কথা। বর্তমানে ২২টিতে কর্মরত আছেন সিএইচসিপি, একটি পদ শূন্য।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স আমার দেশকে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারীর শূন্য পদ পূরণ এবং সংযুক্তিতে থাকা কর্মীদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী আমার দেশকে বলেন, শূন্য পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে চলছে। ১১ থেকে ২০ গ্রেডের পদে চট্টগ্রাম সিভিল সার্জনের অধীনে ইতোমধ্যে দুই দফা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বছর আবার নিয়োগের সুযোগ নাও হতে পারে, আগামী বছর পুনরায় প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি বৃহৎ পরিসরে জনবল পদায়নের যে প্রক্রিয়া চলছে, তাতেও সীতাকুণ্ডের কিছু পদ পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন