আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লা জেলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও ‘আমার দেশ পাঠকমেলা’র প্রধান পৃষ্ঠপোষক ড. মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলার উদ্যোগে জেলার পুলিশ লাইন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দিন।

বিজ্ঞাপন

জানা গেছে, ড. মাহমুদুর রহমান অসুস্থতাজনিত কারণে রাজধানী মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার সকালে তার পিত্তথলির পাথর অপসারণের জন্য সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সুস্থতার পথে আছেন বলে জানা গেছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলার সভাপতি ডা. আরিফ মোর্শেদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান, কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য সাফিন আহমেদসহ শতাধিক মুসল্লি।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা দেশের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ড. মাহমুদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন