বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুরনবী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেল, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা কর্মপরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারিসহ নেতৃবৃন্দ।
এ সময় ড. রেজাউল করিমের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান।
উল্লেখ্য, ড. মুহাম্মদ রেজাউল করিম গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

