বাঁশখালীতে রিকশাচালকের খুনিকে আটক করা হয়েছে। জুয়ার টাকা পরিশোধ করতেই এই খুন করেছে বলে জানায় আরমান। উপর্যুপরি ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২০) খুন হয় গত শনিবার রাত ১০টায়। হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টা পর আরমানকে আটক করে পুলিশ।
হত্যাকারীর ফেলে যাওয়া একটি বাটন মোবাইলের সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আতুরারডিপু এলাকা থেকে খুনি আরমানকে (২১) গ্রেপ্তার করে। আরমান প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করে জানিয়েছে, জুয়ার টাকা পরিশোধ করতেই এই খুন করেছে। আরমান সরল ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ জালিয়াঘাটা কানুনগোখীল এলাকার আনু মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল বিকালে সাংবাদিকদের ব্রিফ করেন বাঁশখালী থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার, সেকেন্ড অফিসার এস আই কামরুল হাসান কায়কোবাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

