বগুড়ার শেরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা কার্যালয় ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার সরকার ছিল ধনীদের সরকার। তারা কখনো গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করেনি। বিএনপি জনগণের সরকার। এই সরকার সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, পাগল দলের রাজনীতি করবেন না। পাগল শেখ হাসিনা দলের নেতাকর্মী ও দেশের জনগণকে রেখে পালিয়ে গেছেন। তাদের দল না করে জনগণের দল বিএনপি করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।
আরো ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, হাসুনুল মারুফ শিমুল, আবু সাঈদ, আবু রায়হানসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে শেরপুর পৌরসভার ৩৩৩ জন ও মির্জাপুর ইউনিয়নের ১৬৭ জনসহ মোট ৫০০ জন সুবিধাভোগীর মধ্যে জনপ্রতি ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

