আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: জামায়াত সমর্থককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: জামায়াত সমর্থককে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ছাইফুর রহমানের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর এলাকার কলেজ রোড সংলগ্ন ফুটওভার ব্রিজে প্রতীকে আলোকসজ্জা করে প্রচার চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় নির্বাচনি আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ১৩ (গ) লঙ্ঘন করেন। এর ফলে বিধিমালা ২৭ (ক) অনুযায়ী স্থানীয় দোকান মালিক ও জামায়াতে ইসলাম সমর্থক মো. দেলোয়ার হোসেন (মাসুদ) (৩২), পিতা— মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ সময় অবৈধভাবে স্থাপন করা আলোকসজ্জা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং তা সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন