আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।

খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।

এই অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...