আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের লোহাগাড়ায় অলি আহমদ

চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না

চট্টগ্রাম ব্যুরো

চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না

এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তিনি বলেন, একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও চাঁদা তোলে তারা। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না।

সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অলি আহমদ দাবি করেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, এরশাদকে একসময় একটা চেইন লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে দুইটা। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটা চেইন লাগিয়েছে ভারতে। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে বাঁধা।

তিনি আরো বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে। এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে। নিজেদের সিদ্ধান্তে কিছুই করতে পারে না,-বলেন অলি আহমদ।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...