পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার লক্ষ্মীপুরে টাউন হল মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর প্রেসক্লাব এ সুধী সমাবেশের আয়োজন করেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।
গত ১৭ ফেব্রুয়ারি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এর আগেও দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এবারই তিনি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

