কক্সবাজারের টেকনাফে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে হত্যা, ডাকাতি ও অপহরণের পরোয়ানাভুক্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, রোহিঙ্গা ইসমাইল টেকনাফের অপহরণ চক্রের মূলহোতা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ইসমাইল টেকনাফের মোচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের আই ব্লকের নয়াপাড়ায় আশ্রিত রোহিঙ্গা আবুল সুলতানের ছেলে।
জসিম উদ্দীন জানান, পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেÑগ্রেপ্তার ইসমাইল টেকনাফ থানাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করত। এ ছাড়া সে হত্যা ও ডাকাতি কাজে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

