চট্টগ্রামে নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, রাত ২টার দিকে হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সাতজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পাইপলাইনে আগুন ধরে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন