মতলব উত্তরে ৯ জেলেকে কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

মতলব উত্তরে ৯ জেলেকে কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর জহিরাবাদ, চর উমেদ ও আমিরবাদ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে অভিযান অভিযান চালিয়ে ৯ জেলেকে ৩ টি নৌকাসহ আটক করা হয়। এসময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে পুড়িয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

তাদের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নৌকা ৩টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার মো. সুজন (২০), রবিউল হোসেন (৩৮),আলী আজগর ঢালী (২৪),মরু হাওলাদার (৪০)। ভোলা জেলার আব্বাস হোসেন (২৭)। চাঁদপুর জেলার মতলব উত্তরের-রুবেল হোসেন (২৭), ফেয়ার হোসেন (৪০), আক্তার হোসেন (২৫), ইয়াজল হোসেন (৪০)।

সহকারী কমিশনার (ভূমি)রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে কারাদণ্ড দেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন