দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের ছুফুয়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের একটি বাসের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক ও আরোহী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, লাশ থানায় রাখা হয়েছে। দুই যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন