আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অভ্যুত্থানপন্থি দলগুলোর মধ্যে পারস্পারিক দ্বন্দ্বে আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন নিজেরা দ্বন্দ্বে জড়াচ্ছে। এই বিভাজনের সুযোগে ফ্যাসিবাদী গোষ্ঠীর ফেরার পথ তৈরি হচ্ছে।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক শালীনতা ও শিষ্টাচার ভুলে অনেকেই কাদা ছোড়াছুড়িতে নেমেছেন। আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে ঘিরেই এ উত্তেজনা বাড়ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও বৈশাখী টিভির ব্যুরোপ্রধান গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ছৈয়দ আবুল কাসেম, সাংবাদিক মুস্তফা নঈম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

