সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। শনিবার বিকেলে রাউজান জলিল নগর চত্ত্বরে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে পথসভা ও র্যালি করেন রাউজান পৌরসভা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতির সভাপতিত্বে ও উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় মোমবাতি প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী বলেন, অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত নিরাপদ উন্নত সমৃদ্ধ উপজেলা গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন। আমরা কোনো দল মতের এজেন্ডা নয় বরং শ্রেষ্ঠ জীবনাদর্শ কুরআন সুন্নাহ'র আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন সব ধর্ম ও মতাদর্শের মানুষের সহাবস্থান নিশ্চিত করে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে আমি এ রাউজানকে শিক্ষা-সংস্কৃতিতে সারা দেশে উদাহরণ হিসেবে দাঁড় করাবো।
সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন।
বক্তব্য রাখেন- ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মোক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খাঁন, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম, কাজী শফিউল আজম, হাসান সওদাগর তৈয়বী, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মাওলানা অলিউল্লাহ জিহাদী, মাওলানা মুছা আল কাদেরী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সরওয়ার উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহমান বাবর।
উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাহ আলম, দোস্ত মুহাম্মদ বাবুল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ নুরুল হায়দার, কাজী মোজাম্মেল, এম এ রায়হান, কে এম আজাদ রানা, মুহাম্মদ আব্দুস সত্তার, মুহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ রাশেদুল আলম, এম এ ছগির, মাওলানা শওকত হোসাইন, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, কাজী তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ শওকত আলী, প্রমূখ।
পথসভা শেষে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

