লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩৫) ও ইউনিয়ন যুবলীগ নেতা সুজন মাহমুদকে (৩৮) আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের আফসার উদ্দিন মুন্সিবাড়ির (খাইল্লা বাড়ি) সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয়। একই বাড়ির ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদকেও আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ শামছুর ছোট ভাই। সুজন মাহমুদ একই বাড়ির ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে। এছাড়া যৌতুকবিরোধী আইনে আবদুর রহিম (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, সম্রাট ও সুজন মাহমুদের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

