আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২
ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) ও পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এতে গাড়ির চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুটি অপমৃত্যুর মামলা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন