বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
ছবি: আমার দেশ

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় র‍্যাব ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ ও ৩ মাদক কারবারিকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় বাঁশখালী গার্লস কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৩ মাদক কারবারি হলেন, কক্সবাজার সোনাপাড়ার আব্দুল নবীর পুত্র সলিম উল্লাহ, মহেশখালী কুতুবজুমের আনসারুল হক শিকদারের পুত্র হাসান মুরাদ ও একই এলাকার কবির আহম্মেদের পুত্র মজিদ আলম ওরফে মরজান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন