ফেনীতে বন্যা, বাড়তে পারে তিস্তার পানি

ফেনীতে বন্যা, বাড়তে পারে তিস্তার পানি

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার বিকেলে বন্যা সতর্কবার্তায় এ কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে বলা হয়েছে, তিস্তার পানি বেড়ে গেলে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি সমতল এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় হ্রাস পেতে পারে এবং এই সময়ের মাঝে ফেনীর বন্যা পরিস্থিতিও উন্নতি লাভ করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন