নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নোয়াখালী জেলার কবিরহাট ও হাতিয়া উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কবিরহাট উপজেলার মো. আয়মান (৯) এবং হাতিয়া উপজেলার আরাফাত হোসেন (২২)।

জানা যায়, দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রাঘাতে মো. আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। বজ্রপাতের পর গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে সোমবার দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

এ ঘটনায়, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রাঘাতে এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...