আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫০০ জুলাই যোদ্ধা পেলেন জেএএমের অনুদান

চট্টগ্রাম ব্যুরো

৫০০ জুলাই যোদ্ধা পেলেন জেএএমের অনুদান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসনে দলটির প্রার্থী আসলাম চৌধুরীর ১২০০ জুলাই যোদ্ধাকে দেওয়া ছয় কোটি টাকা অনুদানের ইতিমধ্যে ৫০০ জন উত্তোলন করেছে। যা টাকার অংকে দুই কোটি ৫০ লাখ টাকা। প্রথম ধাপের জুলাই যোদ্ধারা অনুদান উত্তোলন শেষ হলেই শুরু হবে দ্বিতীয় পর্ব। পর্যায়ক্রমে দেশের সকল জুলাই গেজেটেড জুলাই যোদ্ধাকে অনুদান ও সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আসলাম চৌধুরীর পরিচালিতধীন জেএএম সংস্থা।

বিজ্ঞাপন

সোমবার দৈনিক আমার দেশকে এসব তথ্য জানান আগ্রাসান বিরোধী আন্দোলনের সদস্য সচিব আল আমিন আটিয়া।

তিনি বলেন, ইতিমধ্যে ৫০০ জন জুলাই যোদ্ধা চেকের অর্থ উত্তোলন করেছেন। আর বাকি আছে ৭০০ জন। আমরা শহীদ পরিবার ও বার্তাবীরদের প্রাধান্য দিয়ে প্রথমে তাদের চেক নগদায়নের ব্যবস্থা করেছি। আমাদের অনুদান নিয়ে যেই গুজব ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যে প্রণোদিত ও ভিত্তিহীন। এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। পর্যায়ক্রমে গেজেটেড সব জুলাই যোদ্ধা আমাদের অনুদানের আওতায় আসবে ইনশাল্লাহ। কেউ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ঢাকার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সারাদেশ থেকে ১২০০ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের অনুদান দেয় জেএএম সংস্থা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী। আধিপত্যবাদ বিরোধী সংগঠন আগ্রাসান বিরোধী আন্দোলনের মাধ্যমে ওই অনুদানের আয়োজন করা হয়। সংগঠন সারাদেশ থেকে জুলাই যোদ্ধাদের বাচাই করে ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করে জুলাই বীরদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়।

এদিকে আসলাম চৌধুরীর সংকটের কারণে ব্যাংক থেকে চেক উত্তোলনের দেরি হওয়ায় একটি মহল অনুদান নিয়ে অপপ্রচারে নামে বলে অভিযোগ ওঠেছে। রাজনৈতিক মহল বিষয়টি ভিন্নখাতে নিয়ে গুজব ছড়াচ্ছেন বলেও অভিযোগ সংশ্লিষ্টরা। কেউ কেউ আসলাম চৌধুরীর দেওয়া চেক দিয়ে টাকা উত্তোলন করা যাচ্ছে না, ভুয়া চেক বিতরণ করা হয়েছে বলে গুজব ছড়ান।

আগ্রাসন বিরোধী আন্দোলনের নেতারা জানিয়েছেন, একজন মানুষের সংকট হতে পারে। তিনি ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকারের হাতে নানাভাবে নির্যাতিত। নয় বছর কারাগারে ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ। এই সংকট নৈতিক। যাদের হাতে চেক পৌঁছেছে সবাই চেকের অর্থ পাবেন। জুলাই যোদ্ধাদের সম্মান আমাদের নিকট আমানত।

সীতাকুণ্ডের কয়েকজন জুলাই যোদ্ধা জানিয়েছেন, তারা গত রোববার অর্থ উত্তোলন করেছেন। যা তারা আগ্রাসন বিরোধী আন্দোলনকে জানিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধারা পূবালী ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেছেন বলে জানিয়েছেন।

অপরদিকে সীতাকুণ্ডে ওয়ারিয়র্স অব জুলাই সীতাকুণ্ড শাখা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। সংগঠনটির উপজেলা আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. মারুফ জানান, রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার করা হচ্ছে। আমাদের সমাজে কেউ কেউ সহযোগিতা করতে না পারলেও সমালোচনায় এগিয়ে আছে। যাদের চেক দেওয়া হয়েছে আমরা মনে করি সবাই অর্থ পাবেন। কারো প্ররোচনায় কান না দেওয়ার অনুরোধ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...